স্ত্রী ধনশ্রী বর্মার কাছ থেকে কয়েক মাস আগেই আলাদা হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার চাহাল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
![]() |
| তাহাদের স্ত্রী |
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই জুটি। দুজনেই জানান যে, বিগত ১৮ মাস ধরে আলাদা থাকছেন তারা।
চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত শুনানিতে বিচারক প্রথমে দু’জনকেই কাউন্সিলরের কাছে পাঠান। যা প্রায় ৪৫ মিনিট ধরে চলে এবং এই সেশন শেষ হওয়ার পর, বিচারক তাদের উভয়কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন।


0 Comments